দুমকিতে বিএনপির বিজয় র্যালী
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫ । ১৬:৩৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৫ । ১৬:৩৪
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫আগষ্ট আওয়ামী ফ্যাসীবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে দুমকি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা শহরে এক বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০টায় শহরের আল মামুন সুপার মার্কেট এর সামনে থেকে এ রেলী আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা কলেজের সামনে সমাপ্ত হয়।
দুমকি উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে র্যালী পুর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু, বশির মৃর্ধা, আনিচুর রহমান প্রমুখ।
রেলীতে পাঁচটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে সহাস্রাধীক বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমার্থকরা অংশ গ্রহন করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.