মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে..

প্রকাশ: 24 July 2025 । 16:38 | আপডেট: 24 July 2025 । 16:38

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় পটুয়াখালী সদর রোডে অবস্থিত প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ার শুরুতে পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই আমাদের এই আয়োজন। আহতদের সুস্থতা কামনাও করছি আমরা।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। তিনি নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!