ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল..
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫ । ১৮:৩২ | আপডেট: ২৩ জুলাই ২০২৫ । ১৮:৩২
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। একই সময়ের মধ্যে আরো ৩১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ছেলে শিশু (৩) ও একজন কন্যাশিশু (৯)। অপর দুজনের মধ্যে একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৯ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ও রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
রোগটিতে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.