মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা সভা..

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ । ২২:২৮ | আপডেট: ২১ জুলাই ২০২৫ । ২২:২৮

নেছার উদ্দীন রিপন, মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন  মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ গোলাম ফারুক মুন্সী , সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশীদ মুন্সী, মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শামসুল ইসলাম সোহেল, সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হালিম, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল,  সাধারন সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাওলানা মোঃ সিরাজুল হক,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারন সম্পাদক মোঃ ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন,সিয়াম রহমান হিমেল ও  মোঃ জিয়াউর রহমান প্রমূখ।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সরকারী দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার মাদক কারবারী- সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, বিভিন্ন হাট বাজারের সড়ক ও সেতুর উপরে দোকান বসিয়ে দখল করা চলাচলের জায়গা উদ্ধার, বেসরকারী ডায়াগনস্টিক ও ক্লিনিক সমূহে রোগীদের সেবার মান তদারকি করা ও বিভিন্ন স্থানে স্কুল চলাকালীন সময়ে স্কুলের আশে-পাশে চায়ের দোকানে শিক্ষার্থীদের আড্ডা বন্ধ করাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!