শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১, আহত..

প্রকাশ: 17 June 2023 । 18:58 | আপডেট: 17 June 2023 । 18:58

আতাউর রহমান কাজল,ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলে বজ্রপাতে ১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। নিহতের নাম রিপন কালিন্দি (২৮)। তার বাড়ি উপজেলার জাগছড়া চা বাগানে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, আজ শনিবার দুপুর ২ টার দিকে বজ্রপাতে রিপন মারা যায়। এ সময় সে তার ঘরে অবস্হান করছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বজ্রপাতের পর তাকে দ্রুত শ্রীমঙ্গল স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন চন্দ্র দাসের সাথে বিকেল সাড়ে ৫ টায় সেলফোনে যেগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতের অপর ঘটনায় আহত হয়েছেন ২ জন। শ্রীমঙ্গল হাসপাতালে এদেরকে চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!