মির্জাগঞ্জ ফেরিঘাটে সেনাবাহিনীর অভিযানে অতিরিক্ত..

প্রকাশ: 16 July 2025 । 09:59 | আপডেট: 16 July 2025 । 09:59

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

মির্জাগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়েছে। মাঙ্গলবার রাত সাড়ে দশটায় মেজর রাশেদের (৪৪ বীর) নেতৃত্বে পটুয়াখালী আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনা গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রলারে যাত্রী ও যানবাহনের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মশিউর রহমান, জসিম খলিফা, পান্না মিয়া ও জসিম শিকদারকে আটক করা হয়।

জেলা পরিষদ থেকে নির্ধারিত ভাড়া মোটরসাইকেল প্রতি ১৭ টাকা ও যাত্রী প্রতি ১৫ টাকা হলেও আদায় করা হচ্ছিল ৫০ টাকা করে। রিকশার ক্ষেত্রেও ১৫ টাকার স্থলে ৩০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।

আটককৃতদের পটুয়াখালী সদর থানার এএসআই কমল বর্মণের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!