শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি..

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ । ০০:১৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ । ০০:১৭

মোঃ আজিজুল হক বাবু, টাঙ্গাইল করেসপন্ডেন্টঃ

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও পোড়ানোর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৪ জুলাই সোমবার দুপুরে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু’র দিকনির্দেশনায় একটি বিক্ষোভ মিছিল নাগরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে।

এসময় বিক্ষোভকারীরা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করে পোড়ানো ব্যক্তি বাংলাদেশ জামায়াত শিবিরের আলভিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়।

বিক্ষোভকারীরা দাবি করে বলে নাগরপুরের ছেলে জামাত নেতা আলভী মিটর্ফোড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করে। তার বাবা চট্টগ্রাম পুলিশের একজন এসএসআই হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকেও আইনের আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা।
এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,বিএনপি নেতা সুরুজ সাবেক জি এস নুরুজ্জামান রানা, যুবদল নেতা শামছুল, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল, জিয়া সাইবার ফোর্সের রাসেল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!