হাকিমপুরে ইউপি সদস্য হারুন মেম্বারের..
প্রকাশ: ৯ জুলাই ২০২৫ । ১৯:৫১ | আপডেট: ৯ জুলাই ২০২৫ । ১৯:৫১
মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) হারুনুর রশিদ হারুন (৪২) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। পরিবারের দাবি, তাঁর মৃত্যুকে সন্দেহজনক মনে হচ্ছে। পুলিশ ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সূত্রে জানা যায়, গতকাল (৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টায় হারুন মেম্বার বাড়ি থেকে কিছুটা দূরে (প্রায় আধা কিলোমিটার) খাড়ির পাশের একটি তালগাছ ও জামগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তখন তিনি নিজেই কোনোভাবে মোবাইল ফোনে গ্রামের কয়েকজনকে জানান যে তিনি ওই স্থানে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে গ্রামের তিন-চারজন ব্যক্তি গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, তাঁর অবস্থা গুরুতর। তখন স্থানীয় লোকজন দ্রুত তাঁকে বগুড়া পুলিশ প্রশাসনের অধীনে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি থাকা অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় হারুন মেম্বারের মরদেহ নিজ বাড়িতে আনা হয়। এ সময় তাঁর বড় ছেলে—যিনি নৌবাহিনীতে কর্মরত—পিতার মৃত্যু সন্দেহজনক মনে করে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল এসপি উপস্থিত হয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হারুন মেম্বারের পিতার নাম মজিদ মিয়া। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.