কলাপাড়ায় অতি বৃষ্টিতে প্রচন্ড দুর্ভোগ,..

প্রকাশ: ৯ জুলাই ২০২৫ । ১১:৪৫ | আপডেট: ৯ জুলাই ২০২৫ । ১১:৪৫

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

পটুয়াখালীর কলাপাড়ায় অতি বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল। পুরো উপকূল জুড়ে জনজীবনে ভোগান্তির যেনো শেষ নেই। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শ্রমজীবী মানুষ। মারাত্মক জলাবদ্ধতা দেখা দিয়েছে অধিকাংশ এলাকায়। খাল-বিলে থৈ থৈ করছে পানি। সোমবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ২২০ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, বৃষ্টির এই ধারা আরও একদিন থাকবে বলে পূর্বাভাস দেওয়া আছে।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

স্থানীয়রা জানায়, টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিতে ডুবে আছে বিভিন্ন স্থানের সড়ক। বিশেষ করে অধিকাংশ কাঁচা-মাটির সড়ক চলাচল অনুপযোগী হয়ে গেছে।

কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, লঘুচাপের প্রভাবে মেঘবলয় সৃষ্টির কারণে বিরামহীন বৃষ্টি হচ্ছে। আগামিকাল বুধবার নাগাদ বৃষ্টির ধারা থাকবে, এরপর কমতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!