আত্রাইয়ের মনিয়ারি ইউনিয়নে কৃষক দলের..
প্রকাশ: 8 July 2025 । 20:01 | আপডেট: 8 July 2025 । 20:01
মোঃ ফিরোজ আহমেদ,আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলা কৃষক দলের উদ্যোগে মনিয়ারি ইউনিয়ন কৃষক দলের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার(৮ জুলাই)সকাল ১০ টায় মনিয়ারি ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বকুল ফুলের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
এ সময় বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক আঃমান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন, শফিউল আলম সুমন, মনিয়ারি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমীন জাদু সহ মনিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বকত,বিএনপি নেতা ও মনিয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্রাট হোসেন সহ উপজেলা কৃষক দল, ইউনিয়ন কৃষক দল, যুবদল, ছত্রদল,সেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.