ভালো নির্বাচন করতে পারাও একটা..

প্রকাশ: ৫ জুলাই ২০২৫ । ১৬:২০ | আপডেট: ৫ জুলাই ২০২৫ । ১৬:২০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। তবে সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি।

শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সিইসি নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে, তা ভাবনার বিষয়।

মব ভায়োলেন্স প্রসঙ্গ টেনে তিনি বলেন, মব ভায়োলেন্স সারাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে। মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিইসি নূরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন। তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না।

এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের ব্যর্থতার সীমা নেই। সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!