ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল..

প্রকাশ: ২ জুলাই ২০২৫ । ১৮:০০ | আপডেট: ২ জুলাই ২০২৫ । ১৮:০০

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরো ৪১৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৫ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।

এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২০ জন নারী। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৮ জন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!