মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক..

প্রকাশ: ৩০ জুন ২০২৫ । ১৬:৫৪ | আপডেট: ৩০ জুন ২০২৫ । ১৬:৫৪

মোঃ নেছার উদ্দীন রিপন, মির্জাগঞ্জ সংবাদদাতা, পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ তরিকুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন  মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশীদ মুন্সী, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মুহা. সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার, দেউলি সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন, উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জ’র সাধারন সম্পাদক এ.কে.এম আল আমিন প্রিন্স,সিয়াম রহমান হিমেল, মোঃ রাসেল মৃধা ও মোঃ জিয়াউর রহমান প্রমূখ।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারী দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণসহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার মাদক কারবারী-সেবনকারী,সড়কে চলাচলকারী বেপরোয়া যানবাহনকে শৃঙ্খলায় আনা, বেআইনি সুদ কারবারী ও চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!