পটুয়াখালীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি..
প্রকাশ: 15 June 2023 । 17:48 | আপডেট: 15 June 2023 । 17:48
খোকন হাওলাদার, পটুয়াখালী করেসপন্ডেন্ট
পটুয়াখালীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পে আওতায় ২০২২-২৩ অর্থবছরে কৃষক পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে জেলায় তেল উৎপাদন করা ৩০ জন কৃষক এর মধ্য থেকে সেরা ৫ জন কৃষককে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ- পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি গবেষণা ইনিস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ শহীদুল ইসলাম খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম মল্লিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ- আল- মামুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহ: পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সকল উপজেলার কৃষি কর্মকর্তা সহ মোট ১২৫ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.