করোনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত..
প্রকাশ: ২৩ জুন ২০২৫ । ২২:১৩ | আপডেট: ২৩ জুন ২০২৫ । ২২:১৩
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে করোনায় ১৯ জনের মৃত্যু হলো। এদিন ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৬৮ শতাংশ।
আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া তিন জনের মধ্যে দুই জন চট্টগ্রাম এবং একজন ঢাকা বিভাগের। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ষাটোর্ধ্ব। চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে আট জন পুরুষ এবং ১১ জন নারীর মৃত্যু হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত ১৯ জনসহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। নতুন করে তিন জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৮ জনে।
এর আগে ২৪ ঘণ্টায় দেশে ৩৬ করোনা রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এসময়ে মৃত্যু হয় পাঁচ জনের। রোগী শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৮০ শতাংশে। আজ আজকের চেয়ে কিছুটা কম।
২০২০ সালের আট মার্চ দেশে প্রথম তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের পাঁচ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের সর্বশেষ ১৩ এপ্রিল বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ লাখ ১০ হাজার ৬৮১ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৮১১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৭০ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৮৯০ জন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.