জাতীয় নির্বাচনের মাধ্যমে মুছবে পুলিশের..

প্রকাশ: ২২ জুন ২০২৫ । ১৭:৫৬ | আপডেট: ২২ জুন ২০২৫ । ১৭:৫৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

এবার সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে পুলিশ অতীতের কলঙ্ক মুছবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ।

রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত আইজিপি বলেন, আগামীর জাতীয় নির্বাচন হবে আমাদের অস্তিত্ব ও দেশ রক্ষার নির্বাচন। পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন। আমরা এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ অগাস্টের পর কয়েক দিন পুলিশ ইনঅ্যাক্টিভ ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশবাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে, তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। ৫ অগাস্টের পর পুলিশ বাহিনীর অবকাঠামো ভেঙে পড়েছিল। বর্তমানে সেটা স্বাভাবিক হয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান ও টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!