বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি..
প্রকাশ: ১৯ জুন ২০২৫ । ১০:১১ | আপডেট: ১৯ জুন ২০২৫ । ১০:১১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.