গৌরনদীতে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
প্রকাশ: ১৪ জুন ২০২৩ । ১৮:৫৭ | আপডেট: ১৪ জুন ২০২৩ । ১৮:৫৭
মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট
বরিশালের গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা ও ২০১৯-২০২২ সালের প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনিকক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতিহাসান মোঃ জাকি রিপন সরদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির, পরিমল চন্দ্র হাওলাদার, মাহাবুবুল ইসলাম, নাদিরা আফরিন, বাংলাদেশ সরকারি প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ আলম সেরনিয়াবাত, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী খাদিজা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তারের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, চাঁদশী ঈশ^রচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন হাওলাদার, প্রধান শিক্ষক যথাক্রমে মোস্তাফিজুর রহমান, সোনিয়া হোসাইন, সালেহা আক্তার, সহকারী শিক্ষক কাজী শারমিন, চঞ্চলা সরকার প্রমুখ। শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিনসহ ৬ জন প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.