বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে..
প্রকাশ: ১৩ জুন ২০২৫ । ১৪:১৪ | আপডেট: ১৩ জুন ২০২৫ । ১৪:১৪
মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ
দিনাজপুরে বিরামপুর অচিন্ততপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১৫ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।
তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন।
ঘটনা দেখে তাৎক্ষণিক দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে।
পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা। এসময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে তিন পুরুষ, তিন নারী এবং ৯ শিশু রয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.