গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি..

প্রকাশ: ৮ জুন ২০২৫ । ১২:৫৮ | আপডেট: ৮ জুন ২০২৫ । ১২:৫৮

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হামলায় গুরুতর আহত ইলিয়াস হোসেন (৪২) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইলিয়াস হোসেন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আবদুল ব্যাপারীর ছেলে ও ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক। সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি নিহতের স্বজনদের বরাত দিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ইলিয়াস হোসেন তার খামারে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী মো. আবদুল জলিল মিয়ার বসতবাড়ির কাছে পৌঁছলে তার উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন ব্যক্তি। এতে গুরুতর আহত হন এবং রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম ইলিয়াস নামের এক ব্যক্তি মারা যাওয়ার খবর শুনেছেন বলে গনমাধ্যমকমীদের জানিয়েছেন। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!