গোবিন্দগঞ্জে বাসচাপায় চেইন মাস্টার নিহত,..
প্রকাশ: ৬ জুন ২০২৫ । ১১:৪৪ | আপডেট: ৬ জুন ২০২৫ । ১১:৪৭
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার চারমাথা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রইচ উদ্দিন গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চেইন মাস্টারের দায়িত্ব পালন করে আসছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে চারমাথা মোড়ে দায়িত্ব পালনের সময় হঠাৎ ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস রইচ উদ্দিনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.