ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ..
প্রকাশ: ৪ জুন ২০২৫ । ১২:৫৯ | আপডেট: ৪ জুন ২০২৫ । ১২:৫৯
ষ্টাফ করেসপন্ডেন্ট, ঢাকাঃ
আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহার ছুটি । ঈদ উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ জুন) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন অর্থাৎ, রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।
এছাড়াও আগামী সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.