মির্জাগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষন ও..
প্রকাশ: ৩ জুন ২০২৫ । ১৮:৫৭ | আপডেট: ৩ জুন ২০২৫ । ১৮:৫৭
মোঃ নেছার উদ্দিন রিপন,মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রানালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তামাক বিরোধী এ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রসান্ত কুমার সাহা ও পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের ডিডি মোঃ হামিমুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আবদুল্লা আল মামুন, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম হাওলাদার প্রমূখ।
প্রশিক্ষনে রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। এই প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন ও এর সঠিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
স্বাস্থ্যকর সমাজ গড়তে তামাকের ভয়াবহতা রোধ করা কতটা জরুরি সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহন করার উপর গুরুত্বারোপ করা হয়। তামাকের ভয়াবহতা জানতে পেরে প্রশিক্ষনে উপস্থিত বিএনপির একজন নেতা তামাকজাত পণ্য ছাড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.