গাইবান্ধায় ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত..
প্রকাশ: ৩১ মে ২০২৫ । ২০:৪১ | আপডেট: ৩১ মে ২০২৫ । ২০:৪১
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধর্ষণ মামলার আসামি আজাদুল ইসলাম (৬৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৩। বিজ্ঞ আদালত এ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলে আদালতে আত্মসর্মপন না করে দীর্ঘদিন পলাতক ছিলেন। শনিবার (৩১ মে) সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজল আকনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩ টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর হরিনাথপুর এলাকা থেকে আসামি আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঢাকার সবুজবাগ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি আজাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড তৎসহ ১ লাখ টাকা জমিমানা অনাদায়ে দুই বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিজ্ঞ আদালত। তখন থেকে আদালতে আত্মসর্মপন না করে পলাতকে ছিলেন। আজ এই আসামিকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.