বৈরী আবহাওয়া উপেক্ষা করে নাগরপুরে..
প্রকাশ: ৩০ মে ২০২৫ । ১৮:৩৩ | আপডেট: ৩০ মে ২০২৫ । ১৮:৩৩
মোঃ আজিজুল হক বাবু, টাঙ্গাইল করেসপন্ডেন্টঃ
বৈরী আবহাওয়া উপেক্ষা করে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের উপর আলোকপাত করেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একজন সাহসী সেনানায়ক ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথপ্রদর্শক। তাঁর শাসনামলেই দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।” তাঁরা আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে পরিচিত করা জরুরি। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে চলমান অবিচার, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।”
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়া সত্ত্বেও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.