কলাপাড়ায় বাউফলের ইউএনও আমিনুল ইসলামের..

প্রকাশ: 28 May 2025 । 15:58 | আপডেট: 28 May 2025 । 15:58

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ এবং বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের আয়জনে বুধবার ২৮ মে বেলা সাড়ে ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মো. মোহসীন পারভেজ,সদস্য অমল মুখার্জি,প্রতিষ্ঠা কালিন সদস্য নেছার উদ্দিন আহম্মেদ টিপু ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মো..ফরিদ উদ্দিন বিপু।

এসময় বক্তারা বাউফলের ইউএনও কতৃক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলের সাথে অশোভন আচরণের প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!