কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে..

প্রকাশ: ২৩ মে ২০২৫ । ১৫:৫৯ | আপডেট: ২৩ মে ২০২৫ । ১৫:৫৯

আব্দুল কাইয়ুম (আরজু), কুয়াকাটা (পটুয়াখালী) করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব। শুক্রবার (২৩ মে) সকাল দশটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। এ উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহন করেন। পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে গুরুদক্ষিনা প্রদান শেষে আর্শিবাদ গ্রহন করেন।

এসময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন। এছাড়া দিনভর আহার প্রদকন ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে এ উৎসবটি উদযাপন করবে রাখাইন সম্প্রদায়।

প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করে আসছে তারা।

রাখাইন সম্প্রদায়ের কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ সম্প্রদায় ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, আমরা আমাদের কর্মজীবনে অনেক ভুল কাজ করে থাকি যে ভুলের জন্য আজকের এই গুরুদক্ষিণা অনুষ্ঠানে আমরা এসে আমাদের যে সকল সিনিয়র ভিক্ষু রয়েছেন তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থনা চাই যেন আমরা আমাদের ভুলভ্রান্ত থেকে মুক্তি পেতে পারি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!