গাইবান্ধার ফুলছড়ি থেকে ৬ ইউনিয়ন..
প্রকাশ: ২১ মে ২০২৫ । ১৯:০৫ | আপডেট: ২১ মে ২০২৫ । ১৯:০৫
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করছে পুলিশ। তারা সবাই আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ২১মে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের আনসার আলী মন্ডল, ফুলছড়ি ইউনিয়নের আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি – আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া – খোরশের আলম খুশু।

পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সক্রিয়ভাবে আ’লীগের রাজনীতির সাথে জড়িত। আ’লীগ নিষিদ্ধের পর অনলাইনে পলাতক সাবেক এমপি মাহমুদ হাসান রিপনের সাথে যোগাযোগ করে আসছেন। রাষ্ট্রকে অকার্যকর পরিস্থিতি সৃষ্টির করার জন্য দলীয় নেতা কর্মীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন এমন তথ্য পুলিশে আছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় ৬জনকে আটক করা হয়। এ সময় উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পালিয়ে যায়।
গাইবান্ধা পুলশি সুপার নশিাত এঞ্জলো গ্রফেতাররে বষিয়টি নশ্চিতি করছেনে। । তদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকালে জেল হাজতে পাঠানো হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.