গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে গাছ চাপা..

প্রকাশ: ১৮ মে ২০২৫ । ১০:৪৭ | আপডেট: ১৮ মে ২০২৫ । ১০:৪৭

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় পীরপল বাজারে বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে ঘটনার সময় তার স্বামী খোকা মিয়া (৫০) না থাকায় সে প্রাণে বেঁচে গেছেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শাপলা বেগম পীরপল গ্রামের খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এসময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ করে প্রচন্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে দোকানের উপরে একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই শাপলা বেগমের মৃত্যু হয়। পরে স্বামী খোকা এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারে ঘটনাস্থল যান গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) হারুন অর রশিদ রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুর ডিউক ও ইউপি সদস্য রেজাউল করিম।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গাছ চাপায় এক নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!