মতলব উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ঢেউটিন..

প্রকাশ: 12 June 2023 । 10:48 | আপডেট: 12 June 2023 । 13:16

শফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট চাঁদপুর

আ’লীগ একটি বড় রাজনৈতিক দল। তাই দলের মধো বিভেদ থাকতেই পাড়ে। কিন্তু যারা বঙ্গবন্ধুর আর্দশের রাজনৈীতি করে তারা বিভেদ ধরে রাখেনা। দলের দুর্দিনে ঐক্যবদ্দ হয়। রবিবার ১১ জুন দুপুরে মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত টিন ও নগদ অর্থ বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে আ’লীগের উপদেষ্ট,পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরাঙ্গজেব।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্তৃবে ও সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রতন ফরাজী, ইসলামাবাা ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(চাঁদপুর সদর সার্কেল)ইয়াসির আরাফাত,গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক খসরু ঢালী ও ইঞ্জি. জামাল হোসেন নাহিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!