পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার..

প্রকাশ: ১১ জুন ২০২৩ । ১৬:৪৬ | আপডেট: ১১ জুন ২০২৩ । ১৬:৫০

পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মিশৌরীতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন । পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সময় রাত বারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভগ্নিপতি বরগুনার আমতলীর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন।

আমতলীর কৃতি সন্তান আল-আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার ছিলেন। তার পিতা আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসেম মাষ্টার এবং ০৪ নং হলদিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধার একমাত্র জামাতা।

প্রসঙ্গত, আল আমিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ভারতে প্রশিক্ষণকালীন সময়ে ইন্তেকাল করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!