খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে..

প্রকাশ: ১১ জুন ২০২৩ । ১৪:১০ | আপডেট: ১১ জুন ২০২৩ । ১৪:১০

খাইরুজ্জামান শ্রাবণ ষ্টাফ করেসপন্ডেন্ট

তীব্র তাপদাহের কারণে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে।

১১ জুন, থেকে যথা নিয়মে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার সব শ্রেণির ক্লাস চলবে। স্কুল চালু হলে প্রাত্যহিক সমাবেশ বন্ধসহ বেশ কয়েক দফা সতর্কবার্তা আগেই জারি করেছে সরকার।

এর আগে তীব্র গরমের কারণে ৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। একদিন পরে ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসারও পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের পথ ধরে ৮ জুন মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরও। ফলে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত এই তিন অধিদফতরের সকল পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রায় এক সপ্তাহ পরে সব স্কুল খুলছে আজ।

এদিকে বৃষ্টির কারণে আবহাওয়াও কিছুটা সহনীয় হয়ে এসেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আগেই কিছু সতর্কবার্তা জারি করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেওয়া জরুরি নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে সতর্কতামূলক নির্দেশনা প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

 

জরুরি নির্দেশনা

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে।

 

শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

 

শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে।

 

শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

শ্রেণিকক্ষে , শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!