অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাঙ্গাবালীতে..

প্রকাশ: ৯ মে ২০২৫ । ১৬:১৮ | আপডেট: ৯ মে ২০২৫ । ১৬:১৮

মনিরুল ইসলাম,রাঙ্গাবালী করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘ অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদার খন্দকার এবং রাঙ্গাবালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মল্লিক।

শুক্রবার (০৯ মে) সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতা  হোসেন মল্লিককে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি এলাকা থেকে এবং কৃষক লীগ নেতা আদার খন্দকারকে সদর ইউনিয়নের খালগোড়া এলাকা থেকে আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের  ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!