লোডশেডিং শূন্যের কোঠায়, আস্থা রাখুন..

প্রকাশ: 11 June 2023 । 12:38 | আপডেট: 11 June 2023 । 12:42

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

সারাদেশে লোডশেডিং শূন্যের কোঠায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

সজীব ওয়াজেদ লেখেন, ‘গত ৮ জুন থেকে সারাদেশে ব্যাপক হারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’

পোস্টে সংযুক্ত ভিডিওতে দাবি করা হয়, ‘৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোঠায় নেমে আসে। বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট। লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। ঘাটতি ছিল মাত্র ১ দশমিক শূন্য ১ শতাংশ।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!