মৌলভীবাজারে গাঁজা চাষের অভিযোগে আটক..

প্রকাশ: 11 June 2023 । 06:59 | আপডেট: 11 June 2023 । 06:59

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ফিরোজ মিয়া (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর থানাধীন সাধুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মৌলভীবাজার সদর থানাধীন ০২ নং মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের বান্দের বাজারের জনৈক ফিরোজ মিয়ার চায়ের দোকানের পেছনে বিক্রির উদ্দেশ্যে গাজার চাষ করা হয়েছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সদর মডেল থানার এসআই মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশ ঘটনাস্থল থেকে দোকান মালিক মোঃ ফিরোজ মিয়াকে আটক করে। পরে ফিরোজ মিয়ার দেখানো মতে চায়ের দোকানের পেছন থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

আটককৃত ফিরোজ মিয়া বিক্রির উদ্দেশ্যে এই গাঁজা গাছ রোপন করেছে মর্মে স্বীকার করেন। আটককৃত ফিরোজ মিয়া পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত নসুম উল্লাহর ছেলে।

এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!