শ্রীমঙ্গলে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন..
প্রকাশ: ৪ মে ২০২৫ । ২২:৩৮ | আপডেট: ৪ মে ২০২৫ । ২২:৩৮
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুু’দিনব্যাপি কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ গতকাল রবিবার শেষ হয়েছে।
শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দু’দিনব্যাপি এই প্রশিক্ষণ শনিবার সকাল ১০ টায় শুরু হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভিবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন। এরমধ্যে ৪০ জন কৃষক ও ২০ জন কৃষাণী অংশ নেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.