মাংসের ঝুরি

প্রকাশ: ২২ মে ২০২৫ । ১৭:২৫ | আপডেট: ২২ মে ২০২৫ । ১৭:৩৬

আরএইচবি নিউজ ডেস্কঃ

উপকরণ:-

মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
হলুদ-মরিচ গুঁড়া ১ চা চামচ
আদা-রসুন বাটা ১ চা চামচ
গরম মশলা গুঁড়া আধা চা চামচ
গোলমরিচ-জিরা বাটা আধা চা চামচ
জায়ফল-জয়ত্রী বাটা সামান্য
টক দই ১ কাপ
তেল ভাজার জন্য
লবণ সাদমতো ।

প্রণালী:-

প্রথমে মাংস লম্বা পিস করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে শিলপাটায় ভালোভাবে ছেঁচে মাংসের সঙ্গে টকদই, লবণ, পেঁয়াজ ও সব মশলা ভালো করে মেখে ১ ঘন্টা মেরিনেট করে রাখুন।

এবার হাঁড়িতে তেল গরম করে মেরিনেট করা মাংস দিয়ে নেড়ে ৫ মিনিট ঢেকে রাখুন। কিছুক্ষণ পর সামান্য পানি দিয়ে নাড়তে থাকুন।

মাংস সেদ্ধ হয়ে এলে ক্রমাগত নেড়ে ঝোল শুকিয়ে ফেলুন। ভাজা ভাজা করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাংসের ঝুরি কাবাব।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!