বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে..

প্রকাশ: 10 June 2023 । 11:52 | আপডেট: 10 June 2023 । 11:52

স্টাফ করেসপন্ডেন্ট :-

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন। ৭ জুন থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ১০ জুনের মধ্যে বরিশাল সিটি নির্বাচনে সব কেন্দ্র ও কক্ষে ক্যামেরা বাসনো শেষ হবে।

ক্যামেরা বসানো কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি কামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আগামী শনিবারের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হবে। রবিবার (১১ জুন) ট্রায়াল দেওয়া হবে।

শাহিন শরীফ বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা বসানো হবে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা থাকবে।

বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।

প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!