কুয়াকাটায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম..

প্রকাশ: 16 April 2023 । 10:57 | আপডেট: 18 April 2023 । 16:34

আব্দুল কাইউম (আরজু), কুয়াকাটা করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ

পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহিপুর থানা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর রশিদিয়া নূরাণী হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার ইয়াতিম সহ ৩ শতাধিক রোজাদারদেরকে ইফতারি বিতরণ করা হয়।
ইহান লজিস্টিকস্ ও মেসার্স খান এন্টার প্রাইজ এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা নৌ-পুলিশের পরিদর্শক মোঃ আক্তার মোর্শেদ, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মোঃ হাচনাইন পারভেজ, ইহান লজিস্টিকস্ ও মেসার্স খান এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ খান, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মাহতাব হাওলাদার, কুয়াাকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ ও কলাপাড়া উপজেলা, মহিপুর থানার আরো অনেক সাংবাদিক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতারীর পূর্বে মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আলীপুর রশিদিয়া নূরাণী, হাফেজি মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মো: শাহ আলম।

 

-আরএইচবি/কে.বি/১৬.০৪.২০২৩

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!