রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম..

প্রকাশ: ৯ জুন ২০২৩ । ১৮:৪১ | আপডেট: ৯ জুন ২০২৩ । ১৮:৪১

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) আর নেই। সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল এ কথা জানিয়েছেন।

আজ (শুক্রবার) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। গতকাল রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জাসদের আ স ম আব্দুর রব অংশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমাদের সকলের দাদাভাই আর নেই। দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন।

তিনি আরও বলেন, গত ২০ মে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের ভিভিআইপি কেবিনে তাকে ভর্তি করা হয়। এর আগে তিনি শমরিতা হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে আজ তিনি মারা যান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!