নজরুল এর “অগ্নিগিরি” নাটক শিল্পকলায়..
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ । ১৬:৫৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ । ১৭:০৯
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
কাজী নজরুল ইসলাম গল্প অবলম্বনে ২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যায়, দেশ নাট্য দলের শিল্পীদের অংশগ্রহণে অগ্নিগিরি নাটক মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে ঢাকা, বাংলাদেশ।
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে “দেশ নাট্যদল” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল গুণীজন সম্মাননা এবং কাজী নজরুল ইসলামের ক্লাসিক নাটক “অগ্নিবিনা” এর মঞ্চায়ন। নান্দনিক এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার গুণীজনেরা উপস্থিত ছিলেন এবং এটি দর্শকদের মাঝে একটি বিশেষ প্রভাব ফেলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, গীতিকার ও সমাজসেবক মোহাম্মদ মোমেন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম।
উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সংগঠক জাতীয় যুব পরিষদ এর সভাপতি যুব নেতা এস এম শামসুল আলম নিক্সন ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক প্রফেসর মোঃ আমির হোসেন। বিশেষ অতিথির আসনে ছিলেন কবি ও গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী মবি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও উপস্থাপিকা রলি আক্তার। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং অর্থায়ন করেন কবি, গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী, মিউজিক কম্পোজার ও বিশিষ্ট সংগঠক সারোয়ার মাহিন। নাটকটির পরিচালনা করেন দেশ নাট্যদলের সাধারণ সম্পাদক জনাব এন এইচ বাদল।
এ উৎসবে উপস্থিত দর্শকরা নাটকটি উপভোগ করেছেন এবং ভিন্ন ভিন্ন মতামত ও আবেগ প্রকাশ করেছেন, যা সংস্কৃতি এবং নান্দনিকতার উন্মেষ ঘটিয়েছে। এ ধরনের আয়োজন সাংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই জানান বিশেষজ্ঞরা।
সম্পাদকীয়:
বাংলাদেশের সাংস্কৃতির বিকাশে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ। দেশ নাট্যদলের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.