শ্রীমঙ্গলে জলবায়ু সহনশীল উৎপাদন প্রযুক্তি..
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ । ১৬:৪৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ । ১৬:৪৪
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে জলবায়ু সহনশীল উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের আয়োজনে ও বাস্তবায়নে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২০২৪-২০২৫ অর্থ বছরে ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সী এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় একদিনের এই কৃষক প্রশিক্ষণে ‘ভাসমান, স্যাক-ব্যাগ, মালচিং পদ্ধতিতে শাক-সবজি চাষ, জিরো টিলেজ পদ্ধতিতে রসুন চাষ এবং এডব্লিউডি (বিকল্প আর্দ্রতা ও শুকনো চাষ) পদ্ধতিতে জলবায়ু সহনশীল উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলাউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জল সূত্রধর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুকুর রহমান।
প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহন করেন। এরমধ্যে ৪০ জন কৃষক ও ২০ জন কৃষাণী অংশ নেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.