গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠা..
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ । ২০:২৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ । ২০:২৭
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সংগঠনটির জেলা সংসদ এ আয়োজন করে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের জেলা কার্যালয়ে জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা, সিপিবি’র জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইজীবী এ্যাড. মুরাদ জামান রব্বানী। জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক প্রদ্বীপ বর্মন প্রমুখ। এসময় কবিতা আবৃত্তি করেন উদীচী, দারিয়াপুর শাখার আবৃত্তিশিল্পী মায়িশা ও নাবিলা।

এসময় বক্তারা বলেন, এদেশের সংকটকালে জাতির প্রয়োজনে বারবার ছাত্ররা জীবন দিয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার-ফ্যাসিবাদ হটিয়েছে কিন্তু পরবর্তীতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা নিজেদের আখের গুছিয়েছে। জনগণের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। ২৪এর আকাঙ্খা বৈষম্যের অবসান। আজকে সেটাও ব্যর্থতার দিকে যাচ্ছে। ছাত্র জনতার আকাঙ্খার সাথে বেঈমানি করে কেউ কেউ ক্ষমতা দখল, নিজেদের প্রতিষ্ঠার দিকেই ছুটছে। আজকে নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ন্যূনতম উদ্যোগ ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তী সরকার গ্রহণ করেনি। বরং তারা জাতীয় ঐক্যের জায়গায় বিতর্ক তৈরিতে ব্যস্ত বেশি। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ, সকল গণঅভ্যুত্থানের আকাঙ্খার বৈষম্যহীন দেশ গড়তে সমাজতন্ত্রের আদর্শের রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।
এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার ও সাধারণ সম্পাদক জুয়েল রানা। শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইট সংলগ্ন জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.