দুমকিতে ৫ কেজি গাঁজা সহ..
প্রকাশ: ৮ জুন ২০২৩ । ১৪:০২ | আপডেট: ৮ জুন ২০২৩ । ১৪:০২
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকিতে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ০৮ জুন রাত ২:৩০ মিনিটে উপজেলার লেবুখালী এলাকা থেকে অভিযান চালিয়ে এরমান ওরফে এলমা (৩২) একজন কে গ্রেফতার করেছে। এরমান ওরফে এলমা পাংগাসিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মোনাসছেফ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এস আই মোঃ শাহীন সহ সংগীয় ফোর্স লেবুখালী এলাকা থেকে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে এরমান ওরফে এলমাকে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.