কলাপাড়ায় আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট..

প্রকাশ: 17 April 2025 । 19:53 | আপডেট: 17 April 2025 । 19:53

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

পটুয়াখালীর কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অ্যভোকেট মো. আবুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তথ্য সূত্রে জানা যায়, আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদেও মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। বৃহস্পতিবার নির্ধারিত দিনে তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নূর হোসেন খান।

এর আগে আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়। বিদায় সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু ও সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, অ্যাডভোকেট আব্দুস সত্তার, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট জেড এম কাওসার, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমূখ।

এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক শামসুল আলম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!