মে মাসে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ

প্রকাশ: ৫ জুন ২০২৩ । ১৯:৩১ | আপডেট: ৫ জুন ২০২৩ । ১৯:৪১

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশে পৌঁছেছে। ৫ জুন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী গত ১২ বছরের মধ্যে দেশে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি।

এর আগে, ২০১১ সালের মে মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২০ শতাংশ।

বিশ্বব্যাপী চলমান ভূরাজনৈতিক ঘটনা অস্থিরতার প্রভাবে আমদানি নির্ভর বাংলাদেশে সব ধরনের নিত্যপণ্যের দাম হু হু করে বেড়েছে। যদিও চলতি বাজেটে মূল্যস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা নিয়েছিল সরকার।

গত এপ্রিলে মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ ছিল। মার্চে এর হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। অবশ্য গত বছরের আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫২ শতাংশ হয়েছিল। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন অর্থনীতির বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!