শ্রীমঙ্গলে দু’টি গন্ধগোকুল উদ্ধার করে..
প্রকাশ: ৪ জুন ২০২৩ । ১৮:০৪ | আপডেট: ৪ জুন ২০২৩ । ১৮:০৫
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গল শহরতলীর শাপলাবাগ এলাকার এক বাসা থেকে দু’টি গন্ধগোকুল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। শনিবার রাত ১১ টার দিকে গন্ধগোকুল দুটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শনিবার রাতে ওই বাসার লোকজন তাদের বাসার বারান্দায় গন্ধগোকুল দুটিকে দেখে আতংকিত হয়ে পড়ে। পরে তারা বন্যপ্রাণী সেবা কেন্দ্রে খবর দিলে পরিচালক সজল দেব ঘটনাস্হল থেকে গন্ধগোকুল দু’টি উদ্ধার করে নিয়ে আসেন।
স্বপন দেব সজল জানান, রবিবার বিকেলে গন্ধগোকুল দু’টিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার শহিদুল ইসলাম জানান, গন্ধগোকুল দু’টিকে অবজারভেশনে রাখা হয়েছে। খুব দ্রুত এদের অবস্হা পর্যবেক্ষন করে লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.