রোহিঙ্গারা দক্ষিণ এশিয়া জন্য সমস্যা:..

প্রকাশ: 3 June 2023 । 16:45 | আপডেট: 3 June 2023 । 16:45

শারমিন চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট

রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য বড় সমস্যা বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

শনিবার (৩ জুন) রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত লেকচার সিরিজে ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক’ নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং দক্ষতা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বেড়েছে জাপানের। এ সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!