পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত

প্রকাশ: 7 March 2025 । 15:22 | আপডেট: 7 March 2025 । 15:22

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস কমিটি, পটুয়াখালী এই কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়।”

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আফরোজা আকবর এবং লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মাহফুজা ইসলাম। বক্তারা নারীর সম-অধিকার, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ইতিহাসে নারীরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ১৮৫৭ সালের নিউ ইয়র্কের নারী শ্রমিকদের আন্দোলন থেকে শুরু করে ১৯৭৫ সালে জাতিসংঘের স্বীকৃতি পর্যন্ত নারী দিবসের ইতিহাস দীর্ঘ এবং সংগ্রামমুখর।

তবে এখনো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীর সিদ্ধান্ত গ্রহণে পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক নারী দিবস কমিটি, পটুয়াখালী কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে— নারীর ওপর সংঘবদ্ধ সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা।নারী, কন্যাশিশু, আদিবাসী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।ধর্ষণ, যৌন হয়রানি ও নারী নির্যাতনবিরোধী আইন কার্যকর বাস্তবায়ন ও পরিমার্জন।নারীদের সম্পত্তির উত্তরাধিকার ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার নিশ্চিত করা।ডিজিটাল মাধ্যমে নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে কঠোর সাইবার আইন প্রণয়ন ও প্রয়োগ। জাতীয় শিক্ষাব্যবস্থায় জেন্ডার সংবেদনশীল শিক্ষা অন্তর্ভুক্ত করা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বঙ্গ নারী মৈত্রীর পরিচালক মনজুযারা, শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম, জাগরণী মহিলা ফাউন্ডেশনের পরিচালক মোসা. কোহিনুর রেজভী, বাঁশবাড়িয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারুলহেনা, আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো. আমিনুল ইসলাম সিরাজ এবং আদর্শ মানবসেবা সংস্থার কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা শিবলী।

বক্তারা বলেন, নারীর অধিকার ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!