খাওয়ার আগে আম ভিজিয়ে রাখবেন..

প্রকাশ: ২ জুন ২০২৩ । ১৪:০৬ | আপডেট: ২ জুন ২০২৩ । ১৪:০৬

নূরী নাজনীন ষ্টাফ করেসপন্ডেন্ট :-

চলছে আমের মৌসুম। এই সময়টার জন্য বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। আর আম খেতে পছন্দ করেন না, এমন মানুষ পাওয়া হয়তো কঠিন। অনেকেই বাজার থেকে পাকা আম কিনে এনে ফ্রিজে রেখে দেন। তারপর সেই আম ফ্রিজ থেকে বের করে কেটে খান।

তবে জানেন কি, আম কেটে খাওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়- হিমসাগর, ল্যাংড়া, ফজলি- যে কোনও পাকা আম খাওয়ার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এর পিছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। বেশিরভাগ আমের খোসায় থাকে ফাইটিক অ্যাসিড। এটি অ্যান্টিনিউট্রিয়েন্ট। এই অ্যাসিড শরীরে তাপ উৎপন্ন করে। এক ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে এই অ্যাসিড আমের খোসা থেকে দূর হয়ে যায়।

পলিফেনল, ট্যাননিন ও টেরপেনেস নামের যৌগ থাকে আমের খোসায়। এই যৌগগুলো শরীরে অ্যালার্জির সৃষ্টি করতে পারে। ফলে অনেকের ত্বকে লালচে ভাব দেখা দেয়। আম ভিজিয়ে রাখলে সেই সমস্যা হয় না। বেশিরভাগ আমে টেরপেনস এবং এস্টারের মতো যৌগ থাকে। ফ্রিজে রাখলে সেই যৌগগুলি ক্ষয় হতে থাকে। ফলে আম ফ্রিজে না রেখে খাওয়াই ভাল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!